সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ট্রোক করে বৃদ্ধর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছেলেকে মারতে দেখে পিতা শষী ভুষন (৭৩)  স্ট্রোক করে মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামে জমি জমার মাটি কাটা সংক্রান্ত বিষয় নিয়ে এঘটনা ঘটে শুক্রবার বেলাা দেড় ঘটিকার সময়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। তবে একটি প গুঞ্জন ছড়াচ্ছে ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বেনাপোল ইউনিয়ন এর মেম্বার মেয়াদ আলী জানায় সামান্য মাটি কাটা নিয়ে বিনয় ও তার ছেলে বিপ্লবকে লাঠি দিয়ে দুইটা আঘাত করায় পিতা সসি ভুষন তা দেখতে পায়। এবং সঙ্গে সঙ্গে সে ষ্ট্রোক করে সেখানে মারা যায়

স্থানীয়রা জানায় শসী ভুষন এর ছেলে বিপ্লব এবং একই গোত্রের মনি ঠাকুর ও বিনয় ঠাকুরদের মধ্যে জমি জমার মাটি কাটা নিয়ে বিরোধ চলছিল। এঘটনায় ছেলে বিপ্লবকে মনি ঠাকুর ও বিনয় ঠাকুর ও তার ছেলেরা মারধর করায় বৃদ্ধ পিতা তা দেখতে পেয়ে ঘটনাস্থলে স্ট্রোক করে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার এস আই আতিয়ার রহমান জানায়, খবর পেয়ে  ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। কি ভাবে তিনি মারা গেল তা পোষ্ট মর্টেম রিপোর্ট এবং তদন্ত সাপে বলা যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।