সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

ওবায়দুল্লাহ মোল্লার সংবাদ সম্মেলন নোয়াপাড়া গ্রুপকে নির্দোষ দাবি, আত্মহত্যার হুমকি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
যশারের অভয়নগরে ওবায়দুল্লাহ মোল্যা নামে এক যুবকের নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে সেই যুবক  বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি নোয়াপাড়া গ্রুপকে নির্দোষ দাবি করেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করলে আত্মহত্যার হুমকি দেন। ওবায়দুল্লাহ মোল্যা উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্বাস মোল্যার ছেলে।
তিনি তাঁর লিখিত বক্তব্য বলেন, স্থানীয় একটি কুচক্রি মহল অবৈধভাবে অর্থনৈতিক সুবিধা আদায় করতে না পেরে ২০২০ সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করে। ভাইরাল হওয়া ভিডিওতে নোয়াপাড়া গ্রুপ ও ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের জড়িয়ে যে ধরণের মন্তব্য করা হয়েছে তা মানহানীকর। এমনকি ওই কুচক্রি মহল আমাকে ভয়ভীতি দেখিয়ে ক্যামেরার সামনে মিথ্যা বক্তব্য ও থানায় মামলা করতে চাপ সষ্টি করেছে। নিরুপায় হয়ে ক্যামরার সামনে মিথ্যা বক্তব্য দিলেও থানায় মামলা করিনি। যে কারণে ওই মহলটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, ‘দুই বছর পূর্বের নির্যাতনের ভিডিও ভাইরাল করে আমাকে দিয়ে জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। তৎকালিন ঘটনার জন্য আমি শাস্তি পেয়েছি, আমার বিরুদ্ধে মামলা চলছে। এসময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি নাকি পাঁচ লাখ টাকার বিনিময়ে নোয়াপাড়া গ্রুপের সঙ্গে সমঝোতা করেছি। এমন মিথ্যা সংবাদ প্রকাশ হতে থাকলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। নোয়াপাড়া গ্রুপ শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, একটি মানবতার প্রতিষ্ঠান।’
এ ব্যাপারে নোয়াপাড়া গ্রুপের বিক্রয় ও বিপনন বিভাগের প্রধান মিজানুর রহমান জনি সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, নোয়াপাড়া গ্রুপ দেশ ও কৃষকের স্বার্থ সংরক্ষণে দীর্ঘ ৩২ বছর সুনামের সহিত কাজ করে দৃষ্টান্তস্থাপন করেছে। প্রধানমন্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।