সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় ত্রি-বার্ষিক স্কাউটস কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

বাংলাদেশ স্কাউটস্ আটঘরিয়াা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার “জুম এ্যাপস” এর মাধ্যমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস্ এর সভাপতি মাকসুদা আক্তার মাসু সভাপতিত্ব করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী স্কাউটস্ সম্পাদক ও আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফারুক হোসেন। জুম মিটিংএ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, পাবনা-সিরাজগঞ্জ উপজেলার স্কাউটস্রে উপ-পরিচালক মোঃ জামাল উদ্দিন, পাবনা জেলা স্কাউটস্ সেক্রেটারী মোঃ এনামুল হক।

এ’ছাড়া আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, দেবোত্তর কবি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্াসার প্রধান শিক্ষক, স্কাউটস্/শরীর চর্চা শিক্ষক।

ত্রি-বার্ষিক সম্মেলনে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসুকে সভাপতি ও কবি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইয়াছিন আলীকে সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।