সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নতুনধারার ‘কথার তারকা’র সময় বাড়লো

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির ‘কথার তারকা’ বক্তৃতা প্রতিযোগিতার সময় এক মাস বাড়িয়ে আগামী ২৪ মার্চ পর্যন্ত করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে এক অনলাইন আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানান ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

এসময় ধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতিকে যেন আর ঘৃণা না করে, সেই লক্ষ্য থেকে ‘কথার তারকা’র আয়োজনটি সত্যিই অসাধারণ। সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা জানান, প্রকাশনা ও  প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’র পক্ষ থেকে বিজয়ী ৩ জনকে দেয়া হবে যথাক্রমে ১০, ৮, ৫ হাজার টাকার বই, নতুনধার পক্ষ থেকে ৫ শত টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র।

২৪ মার্চের মধ্যে দেশের যে কোন নাগরিক দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিসহ চলমান সংকট-সমস্যার সমাধান নিয়ে সর্বোচ্চ ৫ মিনিটের বক্তব্য ভিডিও করে মোমিন মেহেদী’র ভেরিফায়েড পেইজ  https://www.facebook.com/MominMahadidu [১]     -এর ইনবক্সে পাঠালে মান বিবেচনায় উত্তীর্ণদেরকে সরাসরি সেমি ফাইনালে আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।