সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় “বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি”র পাইলট প্রকল্প বাস্তবায়নে অংশিজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় সমবায় অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত “বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি” গঠনের মাধ্যমে নারী সমবায়ীদের দক্ষতা উন্নয়ন ও উদোক্তা সৃজণ প্রকল্পর সাম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা কার্যক্রম পরিচালনায় অংশিজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার নেহের নিগার তনুর সভাপতিত্বে অংশিজনের সাথে মত বিনিময়স সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মো. গোলাম কবির শরীফ, বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসার সবুজ হোসেন।
উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউআরসি চেয়ারম্যান বিউটি হক, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সমবায়ী আবুল বাশার হাওলাদারসহ প্রমুখ।
সভায় জানানো হয়- মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রীক উন্নয়ন সাধনে সারাদেশে পাইলট প্রকল্পর আওতায় ২শ সমিতি গঠন করা হবে। বরিশালের ৮টি উপজেলার মধ্যে আগৈলঝাড়ায় এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মাধ্যমে নারী জনগোষ্ঠিকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন ও কর্ম সৃজন পরিকল্পনা গ্রহন, উৎপাদন ও উৎপাদিত পন্য বাজারজাত করনের উপর গুরুত্ব দেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।