সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবিতে তিন জনের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর নামক এলাকায় চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে আসা আড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম দুর্ঘটনাকবলিতদের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দুর্ঘটনার সময় ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিলো। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। তিনি আরও জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চার জনের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, সিরাজগঞ্জ থেকে চরমোনাইর বাৎসরিক মাহফিলের উদ্দেশ্যে মুসল্লীদের নিয়ে কাঠ বডির ট্রলারটি আসছিল। পথিমধ্যে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়।
বরিশাল নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, দুর্ঘটনার পর অন্যান্য যাত্রীরা সাতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন যাত্রী নিখোঁজ ছিলো বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এরমধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।