সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের প্রসংশনীয় অভিযানে জীবন ফিরে পেল একটি কবুতর

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
যশোরের অভয়নগরে বিদ্যুতের তার আটকে থাকা কবুতরটি উদ্ধার করলো নওয়াপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদল। সোমবার বিকালে উপজেলার মহাকাল এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্নে নওয়াপাড়া ফিলিং স্টশনের সামনে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, ঐ দিন দুপুরে একটি কবুতর পল্লী বিদ্যুতের তারে আটকে পড়ে। দুপুর থেকে বিকাল পর্যন্ত কবুতরটি একই স্থানে আটক থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। বিকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে কবুতরটিকে জীবিত উদ্ধার করেন। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের তারে আটক থাকা একটি কবুতরের প্রান বাঁচিয়ে প্রশংসনীয় কাজ করেছে নওয়াপাড়া ফায়ার সার্ভিস।’ নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টশন অফিসার টিটব শিকদার বলেন, ‘পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ লাইনের তারে একটি কবুতর ৪ থেকে ৫ ঘন্টা ধরে আটক রয়েছে। জানতে পেরে সোমবার  বিকালে ঘটনা স্থলে পৌছে। বৈদ্যুতিক লাইন বন্ধ করে এক ঘণ্টার চেষ্টায় পায়ে রশি বাঁধা জীবিত একটি কবুতর উদ্ধার করা হয়। পরে মুক্ত আকাশে কবুতরটিকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার অভিযানে একটি ইউনিটের (ছয় সদস্য) কাজ করে । 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।