পুলিশ আর জনগণ যত কাছাকাছি থাকবে অপরাধ তত নির্মূল হবে বলে মন্তব্য করেছেন সহকারী পুলিশ সুপার(ইসলামপুর সার্কেল) মোঃ সুমন মিয়া।
মঙ্গলবার(২২ ফেব্রুয়ারী) বিকালে জামালপুরের ইসলামপুরে দুর্নীতি, জঙ্গীবাদ,মাদক,বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ইসলামপুর থানা পুলিশের আয়োজনে, অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারী,পৌর প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাক্তিবর্গ ও সুধি সমাজের লোকজন।
এসময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন,পুলিশ জনগনের সেবা’য় আছে থাকবে। আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন, সুষ্ঠ আইন বাস্তবায়নের মাধ্যমে সকল অপকর্ম নির্মূল করতে পুলিশি কাজে সর্ব সাধারণের সহযোগিতা কামনা করেন তারা।
#চলনবিলের আলো / আপন