সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

হামলায় আহত শিক্ষার্থীকে ঢাকায় প্রেরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

তুচ্ছ ঘটনার জেরধরে শিমুল সিকদার (১৭) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের।

আহত শিমুল ওই গ্রামের কালাম শিকদারের ছেলে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আহতের স্বজন শিউলী আক্তার জানান, গত কয়েকদিন পূর্বে বড়দুলালী গ্রামের বখাটে মাসুম হাওলাদারের ভাগ্নে সাইমুন সরদারের সাথে শিমুলের চাচাতো ভাইয়ের বাগ্বিতন্ডা হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসা করে দেয় শিমুল সিকদার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে বড়দুলালী বেইলী ব্রিজের সামনে শিমুলকে বেধরক পিটিয়ে গুরুত্বর আহত করে রাসেল হাওলাদার ও তার সহযোগীরা। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, অভিযোগের তদন্ত চলছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।