সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে কাদিরাবাদ আলিম মাদ্রাসার প্রভাষকের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরাবাদ আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক তামান্না আক্তার দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত থেকেও অধ্যক্ষ আবদুল আজিজের সহযোগিতায় মাসের পর মাস বেতন ভাতা উত্তোলন করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, পূর্বধলা উপজেলার উক্ত প্রভাষক এনটিআরসি’র মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়ে বিগত ৩বছর পূর্বে মাদ্রাসায় যোগদান করেন। এরপর থেকে তিনি মাসে ২/১ দিন এসে অধ্যক্ষের সহযোগিতায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা গ্রহন করছেন।
বর্তমানে উক্ত প্রভাষক ঢাকায় অবস্থান করেন। ২২শে ফেব্রুয়ারি ২০২২ মাদ্রাসা খোলার তারিখেও তিনি মাদ্রাসায় উপস্থিত হয়নি। এবিষয়ে এই প্রতিনিধি অধ্যক্ষ আবদুল আজিজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আজ ২২ ফেব্রুয়ারি তিনি ছুটিতে আছেন। আর করোনা কালীন সময়ে কিছুটা অনুপস্থিত ছিল। এলাকার অভিভাবক আবুল বাশার, ওমর ফারুক ও গনি মিয়া জানান, ইংরেজীর মহিলা প্রভাষক তামান্না আক্তার একে বারেই মাদ্রাসায় আসেন না। কোন মাসে ২/১দিন এসে থাকেন। অধ্যক্ষের সাথে যোগসাজস করে তিনি বেতনভাতা অর্ধেক রেখে যান বলে আমরা জানতে পেরেছি।
উক্ত মাদ্রাসার আরবী প্রভাষক আসাদুজ্জামান, শিক্ষক জয়নাল আবেদীন, মৌলভী শিক্ষক মোস্তাক বলেন, আপনারা সরজমিনে এসে দেখে যান তবেই ঘটনার সত্যতা পাবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুকন উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অধ্যক্ষ আবদুল আজিজ জানান, অতীতে যাই কিছু হয়েছে, এখন থেকে উপস্থিতি নিশ্চিত করা হবে এবং অর্ধেক বেতনের টাকা রেখে দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।