সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে ভক্তদের পদচারণায় মুখরিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম, ইসলামী দার্শনিক হাদিয়ে যামান, মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নেছারাবাদ কমপ্লেক্সে বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও তোলাবায়ে মুছলিহীন সম্মেলন’২০২২ শুরু হয়েছে।
২২ ও ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার এবং বুধবার দু’দিন ব্যাপী এই মাহফিলে যোগ দিতে সারাদেশ থেকে ইসলাম প্রিয় জনতা এবং  মুসলিহীন ভক্তরা গতকাল থেকে নেছারাবাদে আসতে শুরু করেছে। এ সকল ভক্তদের পদচারনায় মূখরিত ঝালকাঠি নেছারাবাদ দরবার শরিফ ও আশ পাশের এলাকা। ২২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাহফিলের কার্যক্রম।
ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে দল-মত, ছেলছেলা নির্বিশেষে নেছারাবাদের বার্ষিক মাহফিলে যোগদান করে দো-জাহানের অশেষ নেকী হাসিল করার জন্য আহব্বান জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।
এর আগে বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও তোলাবায়ে মুছলিহীন সম্মেলন’২০২২ সফল করার লক্ষে ২১ ফেব্রুয়ারি সোমবার রাত সারে ৯টায় নেছারাবাদ কমপ্লেক্স থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক ঘুরে পুনরায় কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফজরের নামাজের পরে আমীরুল মুছলিহীন হযরত খলিলুর রহমান (নেছারাবাদী) হুজুরের তানফীযী বয়ান ও আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে মাহফিল ও সম্মেলনের কার্যক্রম। উল্লেখ্য মাহফিলে যোগদানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে গত এক সপ্তাহ ধরে জল ও স্থল পথে লোকজন এসে জমায়েত হয়েছেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।