বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আর নেই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রস্তম(৭০) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামের মৃত আসাদুজ্জামান পান্নু মিয়ার ছেলে। তিনি প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাবেক শিক্ষক ও স্বাস্থ্যকর্মী ছিলেন। ১৯৭১ সালে শহীদ বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের সাথে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মৃত্যু কালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল ও পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান নয়েজ মাহমুদ’র উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় মাড়িয়া মন্ডলপাড়ার পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।