টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ও ৭০তম শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কবি নজরুল উচ্চ বিদ্যালয়।
কর্মসূচির মধ্যে ছিল- দেশাত্ববোধক সঙ্গীতের সঙ্গে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন, প্রভাত ফেরী, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, আলোচনা সভা, আবৃত্তি , চিত্রাঙ্কন ও রচনা লেখা প্রতিযোগিতা, দোয়া মাহফিল ইত্যাদি।
সোমবার(২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক- কমর্চারী ও শিক্ষার্থীবৃন্দ ।
#চলনবিলের আলো / আপন