সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় যুবলীগের সন্মেলনের তারিখ নির্ধারণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

তৃণমুল পর্যায় থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আরও শক্তিশালী করতে উপজেলা যুবলীগের বিশেষ সাংগঠনিক সভায় আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের সন্মেলন প্রস্তুত কমিটির তারিখ ঘোষণা করেছে উপজেলা নেতৃবৃন্দ। দীর্ঘ দিন যাবত যুবলীগের সন্মেলনকে ঘিরে তৃনমুল পর্যায়ে ব্যপক উৎসাহর পরে সম্মেলনের তারিখ ঘোষণায় নেতা কর্মীদের মাঝে এখন বইছে আনন্দের বন্যা। ইউনিয়ন সন্মেলনের পরে উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবার কথা জানিয়েছেন নেতৃবৃন্দ।
সোমবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি মো. সাইদুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস।

সভায় জানানো হয় ইতোপূর্বে দলের সদস্য সংগ্রহ অভিযানে ছয় শতাধিক সদস্য আবেদন ফরম সংগ্রহ করে তা পুরণ করে জমা প্রদান করেছেন। যুবলীগের ইউনিয়ন সম্মেলন প্রতুতি কমিটির ভ্যেনু ও তারিখ নির্ধারন করেন নেতৃবৃন্দ। সভার সিদ্ধান্ত অনুযায়ি আগামী ২৫ ফেব্রুয়ারি রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ২৭ ফেব্রæয়ারি বাকাল ইউনিয়নের সরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, ২মার্চ রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ৪ মার্চ গৈলা ইউনিয়নের গৈলা বাজারে ও ৬মার্চ বাগধা ইউনিয়নের নাঘিরপার মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।