সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান “শীহদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস” যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়েছে। সকল সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারি ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সুধীজন কেন্দ্রিয় শহীদ মিনারে রাত ১২.০১মিনিটে পু®পমাল্য অর্পন করেন। সকল সরকারি/আধাসরকারি/ স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখা হয়।

দিবসটি উপলক্ষে সকাল এগারোটায় আটঘরিয়া উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো: আরিফুজ্জামান, আটঘরিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা মো: খ্য়ারুল কবীর, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, আটঘরিয়া সরকরি মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক শরিফুল ইসলাম রাজু। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী শায়লা ফাতেমা শেলী প্রমূখ।

উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুর ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোতায় অংশ গ্রহনকারি ২৫জন বিজয়ী শিক্ষার্থীকে পুরুস্কার প্রদান করা হয়।

অপর দিকে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

পরে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে সকল শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে ৫২’র ভাষা শহীদদের উদ্যোগে বিদ্যালয়ে চত্বরে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ও ক্যামেরা ছিলেন সহকারী শিক্ষক মোঃ আসলাম হোসেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।