সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে গোপালপুর সরকারি কলেজে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সংসদ সদস্য ছোট মনির, উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার, ইউএনও পারভেজ মল্লিক, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, পৌরমেয়র রকিবুল হক ছানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মীর রেজাউল হক, ওসি মোশারফ হোসেন ও আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমূখ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছোট মনির। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, আলমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমূখ। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলার ভিবিন্নস্তরের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।