২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আধুনিক নান্দাইলের উন্নয়নের রুপকার মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্টানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মোঃ রফিক উদ্দীন ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদের সদস্য মোঃ আবু বকর সিদ্দিক বাহার, নান্দাইল মডেল অফিসার ইনর্চাজ মোঃ মিজানুর রহমান আকন্দ, আচারগাঁও ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু সহ বাংলাদেশ আওয়ামীলীগ নান্দাইল উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে নান্দাইল উপজেলা প্রশাসনিক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
#চলনবিলের আলো / আপন