সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, এস কে কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রী মিলে তৈরি করল কলাগাছ দিয়ে শহীদ মিনার।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন এর এসকে কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি কলাগাছ শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করেন, উক্ত কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ, নিজ দেশের প্রতি ও শহীদদের প্রতি কতটুকু ভালোবাসা হলে, এমন উদ্যোগ গ্রহণ করা যায়, যা ছোট ছোট শিশুদের এবং বাচ্চাদেরকে দেখলেই বোঝা যায় দেশের প্রতি কতটুকু ভালোবাসা এবং মায়া মমতা। একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরী করে তাদের নিজেদের বানানো শহীদ মিনারে, সকল শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা মিলে শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এস কে কোচিং সেন্টারের পরিচালক মোঃ কবির হোসেন জানান গতকাল রাতেই তারা ছাত্র-ছাত্রী মিলে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করেন, এবং লাল-সবুজ কাগজে মোড়ানো শহীদ মিনারের চারপাশে সাজিয়ে নিয়েছে নিজেদের মতো করে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।