সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সংলাপ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের সহযোগিতায়, বিএমজেড এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসেবে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ৫ টি নাগরিক সমাজ সংগঠনের সদস্যগণ এবং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের নিয়ে রবিবার (২০ফেব্রুয়ারি) আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদে সংবর্ধনা অনুষ্ঠান এবং সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সংলাপ সভায় সভাপতিত্ব করেন,আলোয়াখোয়া ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সভাপতি রাজেন্দ্র নাথ। নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান করে সংলাপ সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলোয়াখোয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী (কচি)।

সংলাপ সভার উদ্দেশ্য এবং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ, প্রসপেক্ট প্রকল্পের আটোয়ারী উপজেলার এলাকা সমন্বয়কারী মঞ্জুরুল তারিক । সভা সঞ্চালন করেন প্রসপেক্ট প্রকল্পের মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন । সংলাপ সভায় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সাধারণ মানুষের সম্পর্ক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সিএসও সদস্য এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে এই সংলাপ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠিদের অধিকার আদায় এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট হতে সেবা নিশ্চিত করতে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, মাদক, জুয়া প্রতিরোধে অগ্রণী ভুমিকা রাখার কথা বলেন এবং সামাজিক উন্নয়নে কাজ করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ইউপি এনএসএস সম্পাদক ডিগেন চন্দ্র দাস বাল্য বিবাহ প্রতিরোধে সহযোগিতা চান এবং নাগরিক সমাজ সংগঠনের ভুমিকা চলমান থাকবে বলে জানান। আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে উক্ত সংলাপ সভা অনুষ্ঠিত হবে বলে সুত্র জানিয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।