সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহার আইহাই নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
নওগাঁর সাপাহারে ৫ ম ধাপে আইহাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু দায়িত্বভার গ্রহণ করেছেন।
রোববার বিকাল ৪ টায় উপজেলার ৪ নং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ট্যাগ অফিসার ও উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন বিএমডিএ সহকারী প্রকৌশলী রেজাউল করিম এর উপস্থিতিতে দায়িত্বভার হস্তান্তর করেন উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদুর রহমান। পরে ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু’র সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময়  ইউপি সচিব রোস্তম আলী, সাপাহার প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা ও সাংবাদিক মমিন সহ সদ্য বিদায়ী ও নবনির্বাচিত ইউপি সদস্য-সদস্যা ও ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।