ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ইন্নস আলীর পুত্র জুবায়ের আহম্মেদ নাঈম ( ১৩ ) । এবিষয়ে নাঈমের বড় ভাই মেহেদী হাসান নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন । সাধারণ ডায়েরী সূত্রে জানাযায় , নাঈম উপজেলার শেরপুর ইউনিয়নের পাচরুখি বাজার সংলগ্ন ইউসিয়া এশাতুল উলুম তালতলা হাফিজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত । গত ৮ ই ফেব্রুয়ারি আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় • বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পর আর ফেরেনি । নিখোঁজ হওয়ার পর সকল আত্মীয় স্বজনের বাড়ি সহ আশপাশে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যাইনি । গত ১১ ই ফেব্রুয়ারি নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয় । জিডি নং- ৩২৮ | নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো . মিজানুর রহমান আকন্দ জানান , মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় তার বড় ভাই একটি সাধারণ ডায়েরী করেছে । আমরাও খোঁজ নিচ্ছি । এব্যাপারে পুলিশের কার্যক্রম অব্যাহত আছে।
#চলনবিলের আলো / আপন