সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
নওগাঁর সাপাহারে ৫ ম ধাপে গোয়ালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান দায়িত্বভার গ্রহণ করেছেন।
রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্বভার হস্তান্তর করেন উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান। পরে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় সাপাহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওহেদ আলী, গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনুল হক, ইউপি সচিব রেজাউল করিম সহ নবনির্বাচিত ইউপি সদস্য-সদস্যা ও ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।