সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরের প্রেমবাগ বাওড়ের অবৈধ দখল উচ্ছেদ অভিযান

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ বাওড়ের অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।  কোন ভাবেই এ বাওড়টি অবৈধ দখলমুক্ত করা সম্ভব হচ্ছিলনা। নানা জটিলতা ও প্রভাবশালী মহলের প্রভাবে সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষিত হচ্ছে। যে কারণে অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে গত ১৮ ফেব্রুয়ারী শুক্রবার ভোর ৬টা থেকে দিনব্যাপী আকস্মিকভাবে অভিযান চালিয়েছে অভয়নগর উপজেলা প্রশাসন।
অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতারের নেতৃত্বে অভিযানে সার্ভেয়ার সাইফুল ইসলাম, প্রেমবাগ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফারুক হোসেন, চাঁপাতলা ক্যাম্প ইনচার্জ মোস্তফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় ভূমি কালেকশন হিসেবে প্রায় ১শ’ ১০ একর বিশিষ্ট প্রেমবাগ বাওড়ের অবৈধভাবে দখলকৃত জলাশয় থেকে বিভিন্ন প্রজাতীর ২ হাজার ৬শ’ কেজি মাছ জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র ও স্থানীয়রা জানিয়েছেন, প্রেমবাগ গ্রামের সৈয়দ বিল্লাল হোসেন, সৈয়দ সামছুল আলম (বাবলা), সৈয়দ শাহাবুদ্দিন হোসেন, সৈয়দ কামরুল আলম, শেখ তবিবর রহমান, আজাদ মিনে, মহসীন, আ: মান্নান ও রানা বাওড়ের প্রায় সম্পূর্ণ অংশ এবং সদর উপজেলাধীন বসুন্দিয়ার সদুল্যাপুর গ্রামের তুহিন খান বাওড়ের কিছু অংশ দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছিলেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে বাওড়টি দখলমুক্ত করার লক্ষ্যে উল্লেখিত ব্যক্তিদেরকে মৌখিকভাবে বারবার তাগাদা দিলেও তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতি কোন গুরুত্বারোপ করেননি। অবশেষে সরকারি নিয়ামানুযায়ী আকস্মিকভাবে এই ভূমি কালেকশনের উদ্যোগ নেয়া হয়।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতার জানান, যশোর জেলা প্রশাসনের আদেশ মোতাবেক খাস সম্পত্তি  কালেকশনে গিয়ে অবৈধ দখলে নেয়া সরকারি বাওড়ের মাছ জব্দের পর তা বাজারে নিয়ে বিক্রি করা হয়েছে। মাছ বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন জানান, প্রেমবাগ বাওড়টি ইজারা দেয়ার জন্য খোলা টেন্ডার আহবান করা হয়, কিন্তু কেউ টেন্ডারে অংশ গ্রহণ করেনি বা ইজারা গ্রহণ করেনি। যে কারণে এটি আবারও টেন্ডার আহবান করা হবে।
টেন্ডার আহবান করার আগে সরকারী সম্পত্তির সম্পদ কালেকশন করা হয়েছে এবং এখানে খাস কালেকশনে যে পরিমাণ মাছ পাওয়া গিয়েছে তা নিয়ম মাফিক বাজারে বিক্রি করে যে অর্থ আসবে তা সরকারী কোষাগারে জমা করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।