সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে ম্যাসেজ দিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
দিনাজপুরের নবাবগঞ্জ (১৮ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল ৯.০০ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন পুটিমারা ইউনিয়নের বুজরুক হরিনা গ্রামে শাড়ি কাপড়ের ছেঁড়া অংশ দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রনি বাবু(১৯) নামক  একজন যুবকের  লাশ তার নিউজ বসতঘর হতে উদ্ধার করা হয়। ভিকটিম নবাবগঞ্জ থানাধীন পুটিমারা ইউনিয়নের বুজরুক হরেনা গ্রামের মোঃ ফরিদুল ইসলামের ছেলে।জানা যায় যে,গত ইং ১৭/০২/২০২২ ইং তারিখ রাত্রি অনুমান ১০.৩০ ঘটিকার সময় রাতের খাবার শেষে ভিকটিম তার নিজ ঘরে ঘুমানোর জন্য যায়। অদ্য ইং ১৮/০২/২০২২ তারিখ সকাল অনুমান ৯.৩০ ঘটিকার সময় তার দরজা বন্ধ থাকায় তার পিতা ডাকাডাকি করে কিন্তু কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন তিনি ঘরের পেছনের জানালা দিয়ে দেখেন যে,তার ছেলে ঘরের বর্গার সহিত শাড়ি কাপড়ের ছেরা অংশ দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।তখন  আশেপাশের লোকজন সহ ভিকটিমের পিতা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান। ভিকটিমের পিতা নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত পূর্বক ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। ভিকটিমের মোবাইল ফোন চেক করে দেখা যায় অজ্ঞাতনামা মেয়ের সহিত সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে ম্যাসেজ দিয়ে আত্মহত্যা করেছে। ভিকটিম আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত হওয়ায় এবং  করো প্রতি ভিকটিমের পরিবারের কোনো সন্দেহ না থাকায়  পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে ভিকটিমের অভিভাবকের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়। অত্র ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানায় বিভূতি ভূষণ ব্রতী রায়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।