সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে র‍্যালি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
সরকারী ভাবে সাংবাদিকদের তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ কে অভিনন্দন জানিয়ে নওগাঁর সাপাহারে অানন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ১১ টায় সাপাহার প্রেসক্লাবের সামনে হতে বিএমএসএফ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে একটি অানন্দ র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাপাহার শাখার সভাপতি ও প্রেসক্লাব সহ-সভাপতি হাফিজুল হক, বিএমএসএফ সিনিয়র সহ-সভাপতি সাদেক উদ্দীন, বিএমএসএফ সাপাহার শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, বিএমএসএফ সাপাহার শাখার সাংগঠনিক সম্পাদক এনামুন হক, যুগ্ন সাধারন সম্পাদক মরিয়ম বেগম, সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।