সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে মহড়া চলছে দেশি যাত্রাপালার আঙ্গিকে বাংলার মহানায়ক যাত্রাপালা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনীভিত্তিক যাত্রাপালা বাংলার মহানায়ক উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৬ মার্চ  সন্ধায় নবাবগঞ্জ  সরকারি হাই স্কুল মাঠে  মঞ্চায়িত  হতে যাচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে দেশি যাত্রাপালার আঙ্গিকে বাংলার মহানায়ক।

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান ও নবাবগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সার্বিক সহযোগীতায় উক্ত যাত্রাপালার  মহড়া চলছে  সপ্তাহে দু‘দিন রবিবার ও বুধবার। মঞ্চায়িতব্য ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দিনাজপুর ৬ এর সাংসদ মোঃ শিবলী সাদিক।
মিলন কান্তি দে রচনায়  বিশিষ্ট চলচ্চিত্র  নির্মাতা মোঃ রবিউল ইসলাম রাজ পরিচালনায় শ্রী শুশান্ত কুমারের সার্বিক তত্বাবধানে  যাত্রাপালা বাংলার মহানায়ক এ বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, দেশাত্ববোধ, যুদ্ধ বিদ্ধস্থ দেশ পুনঃগঠনের যে ঐকান্তিক প্রচেষ্টার পাশাপাশি প্রতিবিপ্লবীদের ঘৃণ্য ষড়যন্ত্রের স্বীকার হয়ে ১৯৭৫ এর ১৫ আগস্ট স্ব-পরিবারে তাকে হত্যার ঘটনাক্রম তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, এ ভূখণ্ডের মানুষগুলোর স্বদেশপ্রীতি, জাতীয় জাগরণ আর সাম্য মৈত্রীর বহু বিচিত্র ঘটনার রূপায়ণ আমরা দেখি বিভিন্ন যাত্রাপালায়। যাত্রা আবহমান বাংলার এক গৌরবময় সংস্কৃতির ধারক ও বাহক।  এ বিদ্রোহ জাগরণ আর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে বুকে ধারণ করে এগিয়ে গেছে ঐতিহ্যবাহী যাত্রাপালা।

শত বছরের শত সংগ্রাম শেষ – এভাবে যাত্রাপালা রচনার পালাবদলের বাঁকে বাঁকে বাঙালির বিস্ময়করভাবে যাত্রাপালায় বীরদর্পে এসে দাঁড়ালেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বিভিন্ন আঙ্গিকে, ভাব- ব্যঞ্জনায় উপস্থাপিত হয়েছেন গল্পে, উপন্যাসে, কবিতায়, গানে ও যাত্রাপালায়।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শেখ মুজিবের চরিত্রে সাজেদুল করিম দুদু,ইয়াহিয়ার চরিত্র  শ্রী শুশান্ত কুমার,  খন্দকার মোশতাকের ভুমিকায় অধ্যক্ষ বিপ্লব কুমার সাহা,সুত্রধর চরিত্রে শ্রী গোবিন্দ চন্দ্র রায়,বেগম ফজিলাতুন নেছা মুজিব রেনু চরিত্রে মোছাঃ জরিনা খাতুন,কর্নেল নুর চরিত্রে মোঃ জরজিস আলম,শেখ রাসেলের চরিত্রে শিশু শিল্পী বর্ষন সাহা, শেখ জামালের চরিত্রে শ্রী উজ্জ্বল চন্দ্র এবং গুরুত্বপুর্ণ চরিত্রে চলচ্চিত্র  পরিচালক মোঃ রবিউল ইসলাম রাজসহ স্থানীয় নবীন-প্রবীন সমন্বয়ে দেশবরেণ্য বিএফডিসির নৃতশিল্পী ও চলচ্চিত্রের নায়িকারা উক্ত নাটকে অংশ নিবেন মর্মে জানিয়েছেন আয়োজকরা।

পরিচালক রাজ জানান, মহান নেতা শেখ মুজিবুর রহামনের জীবন আদর্শ প্রান্তিক পর্যায়ে সহজ করে তুলে ধরতে নবাবগঞ্জে  মঞ্চায়িত করার পরিকল্পনা রয়েছে যাত্রাপালাটি।
প্রথম পরিবেশনা হবে নবাবগঞ্জ সরকারি হাই স্কুল মঞ্চে, পরবর্তীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মঞ্চায়িত হবে।  ইতিহাসের জঘন্যতম অধ্যায় মোশতাকের চরিত্র, ভুট্ট-ইয়াহিয়াদের কালো থাবা, পাক-হানাদার বাহিনীর বর্বরতা  সবটাই তুলে ধরা হয়েছে এই যাত্রাপালায়। এসবের মধ্যেই মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর একেকটি দিন তুলে ধরা হয় এই যাত্রাপালায়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।