টাঙ্গাইলের গোপালপুরের কৃতিসন্তান, বিশিষ্ট দানবীর বাবু নিত্যানন্দ রায় চৌধুরী’ এর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো লোকসভা আয়োজন করা হয়। উক্ত শোকসভায় বক্তারা নিত্যানন্দ রায় চৌধুরীর স্মরণে স্মৃতিচারণ করেন ও বিভিন্ন মহৎ দিকগুলো তুলে ধরে, বক্তারা আরো বলেন দেরিতে হলেও গোপালপুর প্রেসক্লাব একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, গোপালপুর প্রেসক্লাব কে ধন্যবাদ জানান বক্তারা।
(১৬ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে, গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে, গোপালপুর প্রেসক্লাব কার্যালয় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, শিক্ষাবিদ বাণী চক্রবর্তী, নিত্যানন্দ রায় চৌধুরীর ছেলে তপন রায়চৌধুরী, নিত্যানন্দ রায় চৌধুরীর চন্দন রায় চৌধুরী, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক সাংগঠনিক সম্পাদক সমেরেন্দ্র নাথ সরকার বিমল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার, রাধারানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন বাবু সুভাষ কুন্ডু, আঞ্জুমান আনোয়ারা ময়না, মাহবুব রেজা সরকার আতিক, নিত্যানন্দ রায়চৌধুরী নাতী কৌশিক রায় চৌধুরী, আরো উপস্থিত ছিলেন অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গোপালপুর প্রেসক্লাব এর সকল সাংবাদিক বৃন্দ।
#চলনবিলের আলো / আপন