সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে নব- নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
নওগাঁর সাপাহারে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নির্বাচিত সাধারন ও সংরক্ষিত আসনের  ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৬ ইউনিয়নে ৫৪ জন সাধারণ ও ১৮ জন সংরক্ষিত আসনের নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার (আরএমও) মঞ্জুর মোর্শেদ কবীর লিটন প্রমূখ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি’র উপস্থাপনায় এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলার ছয় ইউপির সদ্য শপথ নেয়া চেয়ারম্যানগন, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।