সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
নবাবগঞ্জে ১(কোটি) টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। (১৬ ফেব্রুয়ারী) বৈকাল আনুমানিক ৩ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা পুলিশ কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে। নবাবগঞ্জ থানাধীন ৯ নং কুশদহ ইউনিয়নের দেবীপুর মৌজাস্থ কচুয়া গ্রামের পূর্বপার্শ্বে ডুমুরের দাঙ্গায় জনৈক মোঃ আব্দুল আউয়ালের ঢালু জমিতে বালু উত্তোলনকালে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি শ্রমিকরা দেখতে পান। বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯.৪ কেজি হয়। অনুমান ১(এক)কোটি টাকা। এখন এই জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটি বিজ্ঞ আদালতে নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদাউস ওয়াহিদ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।