সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা প্রাণিসম্পদ এর প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন খামারি ও গবাদি পশুর খাদ্য ও বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানের প্রদর্শনী মধ্য দিয়ে দিনভর এ প্রদর্শনী চলে। এবং খামারিদের জন্য প্রথম দ্বিতীয় ও তৃতীয় অর্জনকারীদের জন্য পুরস্কার বিতরণ করা হয়েছে।
(১৬ ফেব্রুয়ারি) বুধবার গোপালপুর উপজেলা ও উপজেলা প্রাণীজ হাসপাতাল এর আয়োজনে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অধিদপ্তর এর বাস্তবায়নে, গোপালপুর বিআরডিবি মাঠ প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত, এসময় উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সীমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ জাঈদ তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শহীদুজ্জামান নয়ন, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লাভলু, আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও আগত খামারি এবং দর্শকবৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।