সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উক্ত প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ গোলাম রাব্বানী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমরান হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, খামারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার খামারীরা তাদের খামারে পালিত পশু-পাখী স্টলের মাধ্যমে প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন। পরে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে হতে ৫টি ক্যাটাগরিতে ১৩ জন খামারীকে পুরস্কৃত করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।