সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। ‘ পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন- প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার ( ১৬ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রাণি সম্পদ দপ্তরের উন্নয়ন সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ( ভিএস) ডা. শামীমা বেগম । উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এ প্রাণিসম্পদ প্রদর্শণীতে ৫০টি স্টলে আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারীরা তাদের পালিত হাঁস-মুরগী, গরু-ছাগলসহ বিভিন্ন রকম পশু-পাখি প্রদর্শণ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।