সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার জেলার ডিআইও-১ এর বদলীজনিত বিদায় সংবর্ধনা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
মৌলভীবাজার জেলা বিশেষ শাখার ডিআইও-১ জনাব মোহাম্মদ আবু তাহের-এর ঢাকা রেঞ্জে বদলীজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম মহোদয়ের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় পুলিশ সুপার মহোদয় বিদায়ী ডিআইও- ১ জনাব মোহাম্মদ আবু তাহের ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি তার কর্মজীবনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
বিদায়ী ডিআইও-১ তার বক্তব্যে মৌলভীবাজার জেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন এবং দায়িত্ব পালনকালে তাকে সার্বিকভাবে সহায়তা করায় মৌলভীবাজার জেলার সকল পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সকলকে দায়িত্ব পালনে অনুরোধের পাশাপাশি তার পরিবারের জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ শহিদুল হক মুন্সী সহ মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও ইউনিট ইনচার্জগণ।
সংবর্ধনা শেষে জেলা পুলিশ মৌলভীবাজারের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয় বিদায়ী ডিআইও-১ এর হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।