সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহণ মালিক সমিতির নির্বাচন থেকে সহ-সভাপতি প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতি  রেজি: নং ৬৯০ এর বহুপ্রতিক্ষিত নির্বাচন আগামী ১৭ ফ্রেব্রুয়ারী (বৃহস্পতিবার)  অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ৯টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৎমধ্যে সহ-সভাপতি পদের প্রার্থী মো: জমির হোছাইন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
মঙ্গলবার (১৫ ফ্রেব্রুয়ারী) সকালের দিকে চকরিয়া পৌর বাসটার্মিনালস্থ পরিবহণ সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন মাধ্যমে সহ-সভাপতি প্রার্থী মো: জমির হোছাইন নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।
জানাগেছে,চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ৪ ফ্রেব্রুয়ারী। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় বেঁধে দেয়া থাকলেও পারিবারিক ভাবে নানা সমস্যার কারণে সহ-সভাপতি প্রার্থী মো: জমির হোছাইন তার প্রার্থীতা প্রত্যাহার করতে পারেনি। নির্বাচনের সহ-সভাপতি প্রার্থী জমির হোছাইন পারিবারিক সমস্যা ও তার ছোট্ট বাচ্চা খুবই অসুস্থ জনিত কারণে দীর্ঘ ৫ দিন ধরে জম জম হাসপাতালে রয়েছে। পরে তার অবস্থ্য আরো কঠিন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চাকে রেফার করেন। তার এহেন পরিস্থতি ও বিভিন্ন সমস্যা উত্থাপন করে মঙ্গলবার সকালে অনুষ্টিতব্য নির্বাচন পরিচালনা কমিটির কাছে লিখিত আবেদন ও সংবাদ সম্মেলন মাধ্যমে অত্র নির্বাচন থেকে তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো সভাপতি প্রার্থী মো: জমির হোসেন হোছাইন বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারী চকরিয়া-লামা-আলীকদম- থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আমি সহ-সভাপতি পদে প্রার্থী ছিলাম। আমার ব্যক্তিগত ও পারিবারিক নানা অসুবিধার কারণে অত্র নির্বাচনে সহ-সভাপতি পদের প্রার্থী থেকে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম। এনিয়ে সমিতির সম্মানিত সকল সদস্য কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ রহিল। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।