সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় সোমবার রাতে অগ্নিকান্ডে দুটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পিআইও ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসআই মিল্টন মন্ডল ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের বরাত দিয়ে জানান, সোমবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রাম এলাকায় নিজেদের বাড়ির সামনে পুলিন রায়ের ছেলে সমীরণ রায় ও মিহির রায় এর দুটি মুদি দোকানে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর আগেই তাদের দুটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে দোকান ও মালামালসহ ওই দুই ব্যবসায়ির অন্তত চার লাথ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, এসআই মিল্টন মন্ডল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।