দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক সংগ্রামের টাংগাইল জেলা সংবাদদাতা ও টাংগাইলের প্রবীন সাংবাদিক অধ্যাপক এস.এম.মনিরুজ্জামান মনির এর দ্রত রোগ মুক্তি কামনায় নাগরপুর উপজেলা সংবাদদাতা ডা.এম.এ.মান্নান এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার(১৫ ফেব্রুয়ারী) যোহর নামায বাদ মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ডা.কাওছার খাঁন,হাফেজ মাসুম বিল্লাহ, সাংবাদিক মনির,সাংবাদিক আমজাদ হোসেন রতন, সাংবাদিক তারিকুল ইসলাম, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য সাংবাদিক অধ্যাপক মনিরুজ্জামান মনির দীর্ঘ দিন যাবত লিভার সহ নানা রোগে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
#চলনবিলের আলো / আপন