সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ী থানা পুলিশের চেষ্টায় হারানো মোবাইল ফেরত পেলেন সাদুল্ল্যাপুরের কৃষক হেলাল সরকার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
বাজার করতে এসে পছন্দের মোবাইল ফোন সেটটি হারিয়ে ফেলেন গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেলাল সরকার।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এর তৎপরতায় ৩ মাস পর হারানো মোবাইল ফিরে পান তিনি।
হেলাল সরকার ৩ মাস আগে সাদুল্ল্যাপুর থানার নিশ্চিন্তপুর এলাকার পাশ্ববর্তী থানা পলাশবাড়ীতে বাজার করতে এসে কালিবাড়ী বাজার থেকে পলাশবাড়ী চৌমাথায় আসার  পথিমধ্যে তার ব্যবহৃত অপ্প ব্রান্ডের সেটটি হারিয়ে ফেলেন।
এ বিষয়ে গত ২০২১ সালের ৬ নভেম্বর পলাশবাড়ী থানায় একটি সাধারন ডায়েরি করেন তিনি।যাহার নং ২৪৬।সাধারণ ডায়েরি দেয়ার ৩ মাস পর ১৪ ফেব্রুয়ারি,সোমবার রাতে তার মোবাইলটি ফেরত পান।
সোমবার রাতে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ  কার্যালয়ে মোবাইল সেটটি কৃষক হেলাল সরকারের হাতে তুলে দেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা এসময় এএসআই রাম চন্দ্র উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী থানার এমন দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সাদুল্ল্যাপুরের হেলাল সরকার ।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।