সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আইন-শৃক্সখলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃক্সখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলার সার্বিক আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনগণ সহ গণমাধ্যমকর্মীগণ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম জানান, সভায় বিভিন্ন বিষয়ে অনেক ফলপ্রসু আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি উপজেলার গুরুত্বপুর্ণ বাজার গুলোকে দ্রুত সিসি ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা করছেন। তিনি আইন-শৃক্সখলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে ডিসেম্বর মাসে আটোয়ারী থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসানকে উপজেলা আইন-শৃক্সখলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।