টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে টাঙ্গাইল-৬, আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ ই ফেব্রুয়ারি) দুপুরে পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সহবতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফায়েল আহম্মেদ মোল্লার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আব্দুল আলিম, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, সহবতপুর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মোতালেব হোসেন সাগর প্রমুখ।
এ সময় নবাগত সকল ওয়ার্ডে ইউপি সদস্যরাসহ ইউপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন