সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার বেলা এগারোটার দিকে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দরা।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের জেলা কমিটির আহবায়ক দেওয়ান আব্দুর রশীদ নীলু বলেন, সপ্তাহের ব্যবধানে সিলিন্ডারজাত গ্যাসের দাম এক’শ টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে চাল থেকে শুরু করে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। এতে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন দারুণ সংকটে পরেছে। তিনি আরও বলেন, বাজার তদারকি না থাকার সুযোগে ব্যবসায়ীরা ইচ্ছামাফিক দাম নিচ্ছে। সেক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে তিনি সরকারে প্রতি আহবান করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।