সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ক্লাস্টার সরিষা প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

নওগাঁর রাণীনগরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২)- ডিএই ২০২১-২২ অর্থ বছরের আওতায় ক্লাস্টার প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাণীনগর সদরের সিম্বা মাঠে ক্লাস্টার সরিষা প্রদর্শনী শেষে সিম্বা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার রুনা লায়লা, উপসহকারী কৃষি অফিসার (ঘোষগ্রাম ব্লক) আমিনুল ইসলাম, প্রদর্শনী কৃষক সেফাতুল্লা প্রমুখ।

সিম্বা ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি অফিসার রুনা লায়লা জানান, তেল ফসলের উৎপাদন বৃদ্ধির ল¶্যে রোপা আমন ধান কর্তন ও বোরো ধান রোপনের আগে যে সময়ে জমি পতিত থাকে সে সময়ে সরিষার চাষ করার লক্ষ্যে সিম্বা গ্রামের কৃষক সেফাতুল্লা কে উৎসাহ দিয়ে কৃষি অফিসের সহযোগিতায় এই প্রথম অত্র এলাকায় ৮ বিঘা জমিতে বারি সরিষা ১৭ জাতের সরিষা চাষ করান তিনি। যার বিঘা প্রতি ফলন হয় ৭ মন হারে। সেফাতুল্লা প্রতি মন সরিষার বাজার মূল্য পেয়েছেন প্রায় ২৭০০ টাকা। এতে গ্রামের অন্যান্য কৃষকরা উৎসাহিত হয়ে সরিষা চাষে আগ্রহী হয়েছে। আশা করছি আগামী বছর এই এলাকায় ব্যাপক সরিষার চাষ হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।