সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সাংবাদিক ওয়াসিম ভূঁইয়া সেলিম এর স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ওয়াসিম ভূঁইয়া সেলিম এর শোক ও স্মরণসভা, রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে সেলিম ভুঁইয়ার শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক ও স্মরণ সভায় মরহুম সেলিম ভূঁইয়ার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, শামীমুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর আলী সানী, তথ্য ও প্রচার সম্পাদক এফএম নাজমুল, সাংবাদিক জয় রায়, মনিরুজ্জাম মনির, জাহিদুল ইসলাম, মারুফ মোল্লা। দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক।
একই দিন আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে জুম্মা বাদ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক। দোয়া ও মিলাদে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াসিম ভূঁইয়া সেলিম (৫৩) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮জানুয়ারি রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।