টাঙ্গাইলের গোপালপুর কোনাবাড়ি নিবাসী ও মজিদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এম, এ মান্নান, আজ ভোর ৪ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে, ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
প্রথম জানাজা বাদ জুমা, গোপালপুর আলিয়া মাদ্রাসা ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষে দ্বিতীয় জানাযা বাদ আছর মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মজিদপুর সামাজিক গোরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে বয়স ছিল (৬৫) বছর, স্ত্রী সহ দুটি মেয়ে ও ও একটি ছেলে রেখে ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান।
উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মিনহাজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এক্স সাবেক সাংগঠনিক সম্পাদক সমেরেন্দ্র নাথ সরকার বিমল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক রফিকুল ইসলাম মুকুল, শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর সহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ।
#চলনবিলের আলো / আপন