সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বার্ষিক উন্নয়ন কর্মসুচির দাখিলকৃত দরপত্র লটারীর মাধ্যমে নির্বাচন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় ২০২১ – ২০২২ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় ১৫মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/ কালভার্ট নির্মাণ প্রকল্পের পঞ্চগড় এবং আটোয়ারী উপজেলায় দাখিলকৃত দরপত্র সমুহ লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রকাশ্য লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে প্রাপ্ত তথ্যমতে, তোড়িয়া ইউনিয়নের বোধগাও হতে প্রেমগঞ্জ যাওয়ার রাস্তায় বোধগাঁও নয়াপাড়া তোহিদুলের বাড়ীর উত্তর পার্শ্বে খালের উপর ব্রীজে ৫০ ফুট দৈর্ঘের সেতু নির্মাণের প্রাক্কলিত মূল্য ৬৯,৩১,৩১১/-টাকা। লটারীর মাধ্যমে প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের মেসার্স প্রধান এন্টারপ্রাইজ ,দ্বিতীয় হয়েছেন আটোয়ারীর মেসার্স কমলেশ ট্রেডার্স। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর নেতৃত্বে লটারী পরিচালনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ, বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মী।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।