সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বাগমারায় বিভাগীয় কমিশনারের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও মতবিনিময়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
 রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহীর ডিসি আব্দুল জলিল ও বিভাগীয় কমিশনার জি.এস.এম জাফরউল্লাহ, এনডিসি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছেন তাঁরা। এ সময় উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কর্মকর্তাগণ।
মতবিনিময় শেষে উপজেলা ভূমি অফিস, ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ, গোয়ালকান্দি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, গোয়ালকান্দি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন কালে আশ্রয়ণ প্রকল্পে থাকা লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তাঁরা।
এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার প্রমুখ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।