সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় গবাদীপশু পালনে ৫১লাখ টাকার চেক বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় গবাদীপশু পালনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠিকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে ৫১জনকে ১ লাখ টাকা করে আবর্তক ঋণ প্রদান করা হয়েছে।
সমবায় অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আবর্তক ঋণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ঋণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুগ্ম নিবন্ধক আবদুল্লাহ আল নোমান, জেলা সমবায় অফিসার গোলাম কবির শরিফ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার।
অনুষ্টানে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক গবাদীপশু পালনকারী ৫১জনকে ১ লাখ টাকা করে মোট ৫১লাখ টাকার কেচ বিতরণ করেন অতিথিরা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।