সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতের ৬৭তম শুভ জন্ম দিন পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়া পালিত হলো উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের ৬৭তম শুভ জন্মদিন।
৬৭তম জন্মদিন পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনে চেয়ারম্যানের কার্যালয়ে অনাড়ম্বরভাবে কেক কাটেন উপজেলা চেয়ারম্যান ও উপজেরা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রইচ সেরনিয়াবাত। এর আগে অতিথীরা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, সমবায় অফিসার মো. কামরুজ্জামান, মৎস্য অফিসার মোহম্মদ আলম, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন, চেয়ারম্যানের সহধর্মিনী এলিনা জাহিন পুতুল, কন্যা নিশাত জাহিন রুপান্তি, পুত্র সেরনিয়াবাত আল রাজিন পিয়াল, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মনোজ হালদারসহ অন্যান্য অতিথীবৃন্দ। আমন্ত্রিত অতিথিবৃন্দ চেয়ারম্যানের ৬৭তম জন্ম দিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে অতিথীদের কেক, মিস্টি, পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।