সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সাবেক প্রেসিডেন্ট আ.খালেক সেরনিয়াবাত এর ৫৮তম স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট মরহুম আ. খালেক সেরনিয়াবাতের ৫৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মরহুম আ. খালেক সেরনিয়াবাত স্বাধীন দেশের প্রথম কৃষি, সেচ ও পানি সম্পদ মন্ত্রী, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, ’৭৫এর ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের বাবা এবং মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ -এমপি’র দাদা।
গৈলা মডেল ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে পরিষদের হল রুমে চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে স্মরণ সভায় মরহুমের কর্মময় জীবনীর উপর বিস্তারিত আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল দাসগুপ্ত।
অন্যদিকে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর উদ্যোগে মরহুম খালেক সেরনিয়াবাতের নিজ বাড়ি উপজেলার সেরাল গ্রামে তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী কোরআন খতম, বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
একই দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ আছর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম আ. খালেক সেরনিয়াবাতের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদে সরকারী কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।