সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও সদর হাসপাতালের টেন্ডার ড্রপের নাশকতা এড়াতে প্রশাসন তৎপর 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ওষুধ ও সার্জিকাল সামগ্রী ক্রয়ের জন্য টেন্ডার বাক্সে পোড়া মবিল ঢেলে দেওয়ার পর আবারো টেন্ডার আহবান করা হয়েছে।বৃহস্পতিবার টেন্ডার জমা দেওয়ার  শেষদিন নিধার্রন করা হয়েছে।এবার যেন কেউ নাশকতা করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ ও অপারেশন সহ অন্যান্য প্রয়োজনে সার্জিক্যাল সামগ্রী গজ ব্যান্ডেজ,লিলেন সামগ্রী ক্যামিকেল ও আসবাবপত্র ইত্যাদি ৬টি গ্রুপে মালামাল সরবরাহের জন্য প্রথম দফা দরপত্র আহবান করা হয় গত বছরের ডিসেম্বর মাসে।এজন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫ কোটি টাকা।সেবার  দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত ।ওইদিন  হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের  দোতালার বারান্দায় দুটি টেন্ডার বাক্স রাখা হয়।বেলা ১২ টার কিছু পূর্বে  ১০-১২ জন যুবক অকস্মাৎ টেন্ডার বাক্সে  পোড়া মবিল  ঢেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ  লাবু নামে একজনকে আটক করতে সক্ষম হয়।এর ফলে বাক্সে ফেলানো ৬৭টি দরপত্র  প্যাকেট  নষ্ট হয়ে যাওয়ায় টেন্ডর বাতিল করা হয়।পরবর্তীতে পুনরায় দরপত্র আহবান করা হয়।বুধবার দুপর পর্যন্ত এবার ১২৩টি দরপত্র বিক্রি হয়েছে এবং দরপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত।
হাসপাতাল সূত্র জানায়,এবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি এবং হাসপাতাল প্রশাসনিক কার্যালয়ের সামনে একটি বাক্স বসানো হবে।হাসপাতালের ডা.সাজ্জাদ হায়দার শাহিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট টেন্ডার কমিটি গঠন করা হয়েছে।সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান যাতে  স্বাচ্ছন্দে দরপত্র জমা দিতে পারে সেজন্য টেন্ডার কমিটি তৎপর রয়েছে।
এবার যাতে কেউ পোড়া মবিল জাতীয় দ্রব্য ফেলে সিডিউল নষ্ট করতে না পারে সেজন্য টেন্ডার কমিটির পক্ষ থেকে প্রশাসনিক সাহায্য চাওয়া হয়েছে।টেন্ডার বাক্স ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ পাহারার ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা.নুর নেওয়াজ।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়,ঠাকুরগাঁও সদর হাসপাতালের ওষুধ সহ সার্জিক্যাল সামগ্রী বেশিদামে সরবরাহের জন্য একটি মহল দরপত্র গ্রহিতাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালায়।কিন্তু ২/১টি প্রতিষ্ঠান জেলার দরিদ্র মানুষের কথা ভেবে সমঝোতায় রাজি না হলে দরপত্র বাতিলের জন্য পোড়া মবিল ঢেলে দেওয়ার পরিকল্পনা হাতে নেয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।