সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহার হাপানিয়া ব্রিজ নির্মাণে রইলোনা বাধা-হলো সমস্যার সমাধান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
 “ ভাগ্যের চাকার দ্বার উন্মোচন” হলো সাপাহার উপজেলা ২ নং গোয়ালা ইউনিয়নের হাপনিয়া পুলেরপার গ্রামবাসীর। ব্রিজ নির্মাণে রইলোনা কোন প্রকার বাধা- হলো সকল প্রকার সমস্যার সমাধান। সমাধান পেয়ে আনন্দ উল্লাসে মাতিয়ে উঠেছেন এলাকাবাসী। শত কষ্ট ও বুকভরা পানির উপর দিয়ে চলাচল করতে হতো গ্রামবাসী ছোট বড় সকলকে ক্ষেত খামার ও  সকল প্রকার ফসলাদি পারা পারা করা ছিল তাদের নিকট দুষ্কার্য বিষয়। নৌকায় করে মালামাল পারাপারের একটিমাত্র ব্যবস্থা ছিল তা  উপলব্ধি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  সাধন চন্দ্র মজুমদার এমপি হাপুনিয়া বিজিবি ক্যাম্পের নিকটতম স্থানে পারাপারের জন্য ব্রিজ নির্মাণ করেন যা আংশিক হয়েছিল পুলের গ্রামের দিকে নিজস্ব ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি হওয়ায় পুরো ব্রিজ করতে পারেননি। যার ফলে বর্ষা মৌসুমে  খুব দুর্ভোগ পোহাতে হতো দু-পারের জনসাধারণকে। সেই দুর্ভোগ নিরসনের লক্ষ্যে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের শামিল খাদ্যমন্ত্রীর অঙ্গীকার ও উন্নয়ন বাস্তবায়ন করতে আজ বুধবার বেলা ১১টার দিকে উক্ত ব্রিজের সমস্যা সমাধানের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন  ছুটে যান এবং নিরসন করে ব্রিজের কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমরান আলী, গোয়ালা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান,সাপাহার সদর ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান ও উক্ত ব্রিজ কাজের ঠিকাদার সাদেকুল ইসলাম প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।